২০২৬ সালের সরকারি ছুটির সম্পূর্ণ তালিকা
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা (2026 Govt Holiday List) সরকারিভাবে প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৯ নভেম্বর ২০২৫ ইং জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের জন্য মোট ২৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, এসব ছুটির মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলেছে, যা কর্মজীবীদের জন্য বাড়তি সুবিধা তৈরি করেছে।
২০২৬ সাল বাংলাদেশের নাগরিকদের জন্য ছুটি ও দিবসের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ বছর। এই বছরে জাতীয়, ধর্মীয় ও আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ দিবস নির্দিষ্ট তারিখে পড়েছে, যা সরকারি কর্মচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সময় পরিকল্পনাকে সহজ করবে। আগেভাগে সরকারি ছুটির তালিকা জানা থাকলে অফিসের কাজ, শিক্ষা কার্যক্রম, ভ্রমণ এবং পারিবারিক পরিকল্পনা আরও সুসংগঠিতভাবে করা সম্ভব। এই ব্লগে ২০২৬ সালের সরকারি ছুটির সম্পূর্ণ তালিকা তুলে ধরা হয়েছে।
২০২৬ সালের সরকারি ছুটির প্রকারভেদ ও মোট সংখ্যা
- সাধারণ ছুটি : ১৪ দিন
- নির্বাহী আদেশে সরকারি ছুটি : ১৪ দিন
- ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব) : ৫ দিন
- ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব) : ৯ দিন
- ঐচ্ছিক ছুটি (খ্রিষ্টান পর্ব) : ৯ দিন
- ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব) : ৭ দিন
- ঐচ্ছিক ছুটি (পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য) : ২ দিন
২০২৬ সালে যেসব তারিখে সাধারণ ছুটি
মাসভিত্তিক ছুটি:
ফেব্রুয়ারি
- ২১ শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
মার্চ
- ২০ মার্চ জুমাতুল বিদা
- ২১ মার্চ ঈদুল ফিতর
- ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস
মে
- ১ মে মে দিবস,
- ১ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা)
- ২৮ মে ঈদুল আজহা
আগস্ট
- ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.)
সেপ্টেম্বর
- ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী
অক্টোবর
- ২১ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী)
ডিসেম্বর
- ১৬ ডিসেম্বর বিজয় দিবস
- ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন)
এ ছাড়া চৈত্র সংক্রান্তির দিন অর্থাৎ ১৩ এপ্রিল শুধু রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় ছুটি থাকবে। এর পাশাপাশি সাঁওতাল, গারো, খাসিয়া, জৈন্তাসহ সমতলের অন্যান্য জাতিগোষ্ঠীও এই ছুটির আওতায় থাকবে।
এক নজরে জেনে নিন
- ২০২৬ সালে মোট সরকারি ছুটি ২৮ দিন। এর মধ্যে সাধারণ ছুটি (General Holiday) ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন।
- মোট ২৮ দিন ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি ১১ দিন (শুক্রবার ও শনিবার)। তবে প্রকৃত ছুটি (২৮-১১=) ১৭ দিন।
- ২০২৬ সালের ঈদের ছুটি ১১ দিন। পবিত্র ঈদুল ফিতরে ছুটি ৫ দিন এবং ঈদুল আজহায় ছুটি ৬ দিন।
- ২০২৬ সালের দুর্গাপূজার ছুটি মোট ২ দিন। এই ছুটি মূলত নবমী ও বিজয়া দশমীর ক্ষেত্রে প্রযোজ্য।
- একজন সরকারি কর্মচারী বছরে ঐচ্ছিক ছুটি তাঁর নিজ ধর্ম অনুযায়ী অনধিক মোট ০৩ (তিন) দিন ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি নিতে পারেন।
- ২০২৬ সালের ১৭ জানুয়ারি শবে মেরাজ পালিত হবে
- ২০২৬ সালে ০৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার শবে বরাত পালিত হবে
- ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রমজান শুরু হবে
- ২০২৬ সালে শবে কদর ১৭ মার্চ মঙ্গলবার পালিত হবে
- ২০২৬ সালে ঈদুল ফিতর ২১ শে মার্চ পালিত হবে
- ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি ৫ দিন থাকবে
- পবিত্র ঈদুল আজহা ২০২৬ এর ছুটি শুরু হবে মঙ্গলবার, ২৬ মে থেকে রবিবার, ৩১ মে পর্যন্ত।
- ২০২৬ সালে কোরবানির ঈদের ছুটি ৬ দিন থাকবে।
Table of Contents
Special Offer

Get a free consultation and 15% off on processing fees when you apply for a home loan through us.